১ম অ্যালামনাই কনফারেন্স ২০২৫-এ নিবন্ধিত সকল অংশগ্রহণকারীকে বিনামূল্যে সাধারণ সদস্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আপনার সদস্যপদের বিবরণ দেখতে কিংবা বার্ষিক ফি প্রদান করতে ইমেইল দিয়ে লগইন করুন
সদস্যপদ নির্বাচন করুন
একজন সম্মানিত সদস্য হিসেবে আমাদের অ্যালামনাই নেটওয়ার্কের অংশ হতে আপনার সুবিধাজনক সদস্যপদটি বেছে নিন।
সাধারণ সদস্য
General Membership
বাৎসরিক নবায়নযোগ্য সদস্যপদ। নিয়মিত আপডেট, ভোটাধিকার এবং অ্যাসোসিয়েশনের সকল সাধারণ সুযোগ-সুবিধায় অংশগ্রহণ করুন।
আজীবন সদস্য
Life Membership
আজীবন স্থায়ী সদস্যপদ। কোন বার্ষিক ফি ছাড়াই আজীবনের জন্য সংগঠনের সকল প্রিমিয়াম সুযোগ-সুবিধা ও বিশেষ সম্মাননা সুবিধা উপভোগ করুন।
সদস্যপদের যোগ্যতা ও শর্তাবলী
সাধারণ ও আজীবন—উভয় সদস্যপদের জন্যই নিম্নোক্ত শর্তাবলী প্রযোজ্য
শিক্ষাগত যোগ্যতা
তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে দাখিল, আলিম, ফাযিল/অনার্স, বা কামিল/মাস্টার্স -এর যে কোনো স্তরের সনদধারী হতে হবে।
একাত্মতা প্রকাশ
অ্যাসোসিয়েশনের লক্ষ্য, উদ্দেশ্য ও সমাজকল্যাণমূলক সকল কর্মসূচির সাথে নীতিগতভাবে একাত্মতা পোষণ করতে হবে।
ইসলামী অনুশাসন
ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের মৌলিক নীতি ও অনুশাসনের অনুসারী হতে হবে।
নির্ধারিত ফি
কার্যনির্বাহী কমিটি কর্তৃক ঘোষিত নির্ধারিত অফেরতযোগ্য নিবন্ধন ফি ও প্রযোজ্য ক্ষেত্রে চাঁদা প্রদান করতে হবে।
কর্মপরিধি ও নীতিমালা
আমাদের কার্যক্রম ও নীতিমালা সম্পর্কে জানুন
অ্যালামনাইদের ঐক্য ও সৌহার্দ্য রক্ষা, শিক্ষার্থীদের সহায়তা, প্রাতিষ্ঠানিক মানোন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ও দাওয়াহমূলক কার্যক্রম পরিচালনা করাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের সকল কার্যক্রম ও পরিচালনা সংক্রান্ত নীতিমালা জানতে বিস্তারিত ভিজিট করুন।