বিসমিল্লাহির রাহমানির রাহীম
ধারা-১: নাম ও মনোগ্রাম
(ক) এ সংস্থার নাম হবে-
বাংলায়: “তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন”
ইংরেজিতে: “TA`MIRUL MILLAT KAMIL MADRASAH ALUMNI ASSOCIATION”
(আরবিতে): رابطة خريجي مدرسة تعمير الملة الكامل
(খ) মনোগ্রাম:
জ্ঞানের প্রতীক হিসেবে বই ও কলম। ঐক্যের প্রতীক হিসেবে উভয় পাশে ছোট-বড় ব্যক্তিগণের সহাবস্থান। নিচের দিকে তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন লেখা বাংলায়। নীল রং আকাশের ন্যায় এক ছাতার নিচে সকলের ঐক্যবদ্ধ অবস্থানের প্রতি ইঙ্গিত করে।
ধারা-২: আওতা ও কার্যালয়
(ক) আওতা
সমগ্র বাংলাদেশ। অন্য যে কোনো দেশে এর কার্যক্রম সম্প্রসারণ করা যাবে।
(খ) কার্যালয়
এ সংস্থার অস্থায়ী প্রধান কার্যালয় হবে- ৩১৫, মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনবোধে শাখা কার্যালয় খোলা যাবে এবং প্রধান কার্যালয় অন্যত্র স্থানান্তর করা যাবে।
ধারা-৩: লক্ষ্য-উদ্দেশ্য ও মর্যাদা
(ক) লক্ষ্য ও উদ্দেশ্য
ইসলামের মৌলিক নীতিমালার আলোকে সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, নৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে সার্বিক কল্যাণ সাধন।
(খ) মর্যাদা
এটি হবে একটি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা।
শীঘ্রই বিস্তারিত খসড়া প্রকাশিত হতে যাচ্ছে