১ম অ্যালামনাই কনফারেন্স ২০২৫
তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত ঐতিহ্য ও ভালোবাসার এক অভূতপূর্ব মিলনমেলা।
৩,০০০+
প্রাক্তন শিক্ষার্থী
১ দিন
দিনব্যাপী আয়োজন
দিনব্যাপী কনফারেন্স
ঐতিহ্যবাহী তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীদের প্রথম অ্যালামনাই কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. খলীলুর রহমান মাদানী। এতে দেশের প্রতিথযশা শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আলিম, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ এ মাদরাসার প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত ১২০টি ব্যাচের তিন হাজার শিক্ষার্থী অংশ নেন।
তা‘মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা জয়নুল আবেদীনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান, জনপ্রিয় দাঈ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নকিব মো. নাসরুল্লাহ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শামসুল আলম, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মুহাম্মদ নূরুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী, মাওলানা মোশতাক ফয়েজী, ডাকসু ভিপি সাদিক কায়েম, তা‘মীরুল মিল্লাত ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. কুরবান আলী, গভর্নিং বডি সদস্য প্রফেসর নুরুন্নবী মানিক, আব্দুর রহমান আলমাদানী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, মাদরাসার সাবেক প্রিন্সিপাল ড. আবু ইউসুফ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির প্রমূখ।
সম্মানিত বক্তাবৃন্দ ও অতিথিবৃন্দ
১ম অ্যালামনাই কনফারেন্সে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ
ড. খলীলুর রহমান মাদানী
সভাপতি, ১ম অ্যালামনাই কনফারেন্স ২০২৫ এবং প্রিন্সিপাল, তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা
প্রিন্সিপাল মাওলানা জয়নুল আবেদীন
চেয়ারম্যান, তা‘মীরুল মিল্লাত ট্রাস্ট
ড. আ ফ ম খালিদ হোসেন
উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শায়খ আহমাদুল্লাহ
বিশিষ্ট ইসলামিক স্কলার ও চেয়ারম্যান, আস-সুন্নাহ ফাউন্ডেশন
প্রফেসর ড. নকিব মো. নাসরুল্লাহ
ভাইস-চ্যান্সেলর, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রফেসর ড. মো. শামসুল আলম
ভাইস-চ্যান্সেলর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা
প্রফেসর মিয়া মুহাম্মদ নূরুল হক
চেয়ারম্যান, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড
নূরুল ইসলাম বুলবুল
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমির, ঢাকা মহানগরী দক্ষিণ
ড. কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী
চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রফেসর ড. কুরবান আলী
সাবেক চেয়ারম্যান, তা‘মীরুল মিল্লাত ট্রাস্ট
প্রফেসর নুরুন্নবী মানিক
গভর্নিং বডি সদস্য, তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা
জাহিদুল ইসলাম
কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
হাফেজ রাশেদুল ইসলাম
সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
সাদিক কায়েম
ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)
ড. আবু ইউসুফ
সাবেক প্রিন্সিপাল, তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা
আব্দুস সবুর ফকির
নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ
মাওলানা মোশতাক ফয়েজী
বিশিষ্ট আলিম ও ইসলামী চিন্তাবিদ
আব্দুর রহমান আলমাদানী
বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক
প্রোগ্রাম সময়সূচি
দিনব্যাপী কনফারেন্সের বিস্তারিত অধিবেশনসূচি
প্রথম অধিবেশন: উদ্বোধন ও পরিচিতি
-
০৯:০০
AM
রেজিস্ট্রেশন ও অ্যালামনাই কিট বিতরণ
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণ
-
১০:০০
AM
পবিত্র কুরআন তেলাওয়াত ও উদ্বোধনী বক্তব্য
বক্তা: প্রিন্সিপাল মাওলানা জয়নুল আবেদীন
-
১১:১৫
AM
প্রধান অতিথিবৃন্দের শুভেচ্ছা বক্তব্য
বিশ্ববিদ্যালয় ভিসি ও অতিথি স্কলারগণ
মিডিয়া কভারেজ
জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদসমূহ
তা’মীরুল মিল্লাতের ১ম আন্তর্জাতিক অ্যালামনাই কনফারেন্স কাল
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তা’মীরুল মিল্লাত অ্যালামনাই কনফারেন্স অনুষ্ঠিত
তা’মীরুল মিল্লাতের আন্তর্জাতিক অ্যালামনাই কনফারেন্স কাল
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ১ম অ্যালামনাই কনফারেন্স অনুষ্ঠিত