Logo
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন
Logo
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন

আমাদের পরিচিতি

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন

إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد: فقد قال الله تعالى: فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِّيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ

আল্লাহ তা'আলা মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী ও রাসূল হিসেবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব মানবতার জন্য আগমন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন শিক্ষার জন্য মসজিদে আন-নববীর মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা করেন।

আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ দেশের মানুষ ইসলামপ্রিয়। তাদেরকে দ্বীনের আলোয় আলোকিত করা ও জাতি গঠনের মহান উদ্দেশ্যকে সামনে রেখে একদল স্বপ্নচারীর উদ্যোগে ১৯৬৩ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা। দীর্ঘ ছয় দশকেরও বেশি কালজুড়ে মিল্লাত তৈরি করেছে জাতি গঠনের উপযোগী অসংখ্য আলোকবর্তিকা।

জীবনে সফলতা ও অগ্রগতি অর্জনে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা। দেশ-বিদেশে ছড়িয়ে পড়া মিল্লাত শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে সুদৃঢ় করার প্রত্যয়ে গঠিত হয় তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

TMM Alumni Conference
ঐতিহ্য ও সম্ভাবনা

তা’মীরুল মিল্লাত অ্যালামনাই কনফারেন্স

TMM Alumni Banner

ঐক্য • সম্প্রীতি • পারস্পরিক সহযোগিতা

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মিল্লাতিিয়ানদের এক সুদৃঢ় বন্ধন

অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের প্রারম্ভিক কথা

১৯৯৬ - ২০০৭: প্রাথমিক সূচনা ও যোগাযোগ

প্রেক্ষাপট

মিল্লাতের অ্যালামনাইদের সংগঠিত করা ও তাদের মাঝে একতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে প্রাক্তন অ্যালামনাইগণ দেশে ও প্রবাসে বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, পরিকল্পনা করেছেন, দেশ-প্রবাসে অনেক ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন।

এ সকল প্রচেষ্টার অংশ হিসেবে ১৯৯৬ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকা জেলা ক্রীড়া মিলনায়তনে দায়িত্বশীল প্রাক্তন ছাত্রদের মধ্যে থেকে কিছু ভাইয়েরা একত্রিত হয়ে অ্যালামনাই গঠনের জন্য প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেন। পর্যায়ক্রমে এ উদ্যোগকে অগ্রসর করার জন্য ২০০৭ সালের দিকে ছাত্রসংসদের প্রাক্তন ভিপিদের সমন্বয়ে ‘মারসুম সি নিউজ’ নামে অ্যালামনাইদের প্রাতিষ্ঠানিকভাবে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়।

প্রাতিষ্ঠানিক রূপদান

পরবর্তীতে ২০১৯ সালে ছাত্রসংসদের তৎকালীন দায়িত্বশীলদের একান্তিক প্রচেষ্টায় প্রাক্তন ভিপি ও দায়িত্বশীল ছাত্র ভাইদের কাঁচাবনে একত্রিত করা হয়। উপস্থিত ভাইদের পরামর্শ ও জোরালো দাবির প্রেক্ষিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে ১১ সদস্যের এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে গঠনতন্ত্র প্রণয়ন, উদ্যোক্তা সদস্য চূড়ান্তকরণ ও অ্যালামনাই কনফারেন্স বাস্তবায়নের লক্ষ্যে একটি ‘গঠনতন্ত্র সাব-কমিটি’ এবং ‘সার্চ কমিটি’ গঠন করা হয়, যা পরবর্তীতে রূপ নেয় অ্যালামনাই কনফারেন্স বাস্তবায়ন কমিটিতে।

কমিটি গঠন ও সম্মেলন প্রস্তুতি

২০১৯ - বর্তমান: সাংগঠনিক বিকাশ

ভিশন

প্রস্তাবিত লক্ষ্য ও উদ্দেশ্য

"ইসলামের মৌলিক নীতিমালার আলোকে সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, নৈতিক ও আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে সার্বিক কল্যাণ সাধন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন।"

অ্যাসোসিয়েশন কাঠামো

তামীরুল মিল্লাত কামিল মাদরাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভিন্ন কমিটির মাধ্যমে দেশ-বিদেশের সকল প্রাক্তন শিক্ষার্থীকে যুক্ত করার জন্য একটি প্ল্যাটফর্ম। অনুমোদিত গঠনতন্ত্র ও বিভিন্ন নীতিমালার ভিত্তিতে পরিচালিত হবে এই অ্যাসোসিয়েশন।

"আমাদের সকলের প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় ‘তামীরুল মিল্লাত কামিল মাদরাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ ঐক্য ও সহমর্মিতার এক চমৎকার প্ল্যাটফর্ম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমীন।"

সদস্য হোন

বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্কে যুক্ত হন এবং সংগঠনের সকল কার্যক্রমে অংশগ্রহণ করুন।

৩১ আগস্ট, ২০২৬ তারিখ পর্যন্ত নিবন্ধিত সদস্যগণ আসন্ন কাউন্সিলের ভোটার হিসেবে উপযুক্ত বিবেচিত হবে। পাশাপাশি ভোটার হতে হলে উক্ত তারিখের পূর্বে নতুন ও পুরাতন সকল সদস্যদেরকে বার্ষিক ফি পরিশোধ করতে হবে।

সাধারণ সদস্য

General Member

এন্ট্রি ফি ৳500
বার্ষিক ফি ৳1,000

আজীবন সদস্য

Life Member

সদস্য ফি ৳25,000
বার্ষিক ফি ৳0