- হোম
- / আমাদের সম্পর্কে
- / মিল্লাত সঙ্গীত
সঙ্গীত
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন
মিল্লাত সঙ্গীত
প্রাতিষ্ঠানিক সঙ্গীত
প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও
ছড়াও পৃথিবীতে সত্য বাণী
তুমি দিয়েছো মোদের এই জ্ঞানের আলো
করেছো আমাদের চির ঋণী।
যুগ যুগ ধরে তোমার দ্বারে
হাজারো নাবিক এসে করেছে ভিড়
তুমি দেখিয়েছো পথ সেই পথহারাদের
প্রচার করে খোদার বাণী।
সত্য ন্যায়ের প্রতীক তুমি
তুমি যে মিথ্যার বিভীষিকা
যেন তোমার আলোয় চির আলোকিত হয়
শাহজালালের এ পুণ্যভূমি।
কুরআনের আলো ছড়িয়ে দিতে
জ্বলেছো শিখা হয়ে অনির্বাণ
যেন তোমার মাঝে চিরঞ্জীবিত থাকে
আল্লাহু আকবার জয়ধ্বনি।
কনফারেন্স থিম সংগীত
অ্যালামনাই কনফারেন্স ২০২৫
মিল্লাত আমায় নতুন ভোরের স্বপ্ন দেখালো
যুগের সাথে তাল মিলিয়ে হাঁটতে শেখালো,
মিলনমেলার এই দিনেতে প্রিয় অ্যালামনাই
সোনালী দিনের সুখস্মৃতিতে হারিয়ে যেতে চাই।
মিল্লাত কোটি জনতার।
দিগ্বিজয়ী, করণ দাসী, মহীরুহ মিলে
সবার প্রাণের মিল্লাত তারা গড়লো তিলে তিলে,
এই আলোয় আজ আলোকিত গোটা দুনিয়াই
সোনালী দিনের সুখস্মৃতিতে হারিয়ে যেতে চাই।
অত্যাধুনিক দ্বীন শিক্ষণের সেরা ঠিকানা
সৎ যোগ্য মানুষ গড়ার প্রিয় আঙিনা,
এই আঙিনায় আসলে যেনো জীবন ফিরে পাই
সোনালী দিনের সুখস্মৃতিতে হারিয়ে যেতে চাই।