সামাজিক ও নৈতিক উন্নয়নে আমাদের নানামুখী উদ্যোগসমূহ
(ক) অ্যালামনাইদের মধ্যে একতা, সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ব স্থাপন।
(খ) দেশে ও বিদেশে অ্যালামনাইদের সংগঠন গড়ে তোলা।
(গ) অ্যালামনাইদের জন্য সভা-সমাবেশ, শিক্ষা, গবেষণা ও বিনোদনমূলক বিভিন্ন কর্মসূচি আয়োজন।
(ঘ) সদস্যগণ ও তাদের ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক এবং আর্থ-সামাজিক উন্নয়ন ও কল্যাণ সাধনে ব্যবস্থা গ্রহণ।
(ঙ) তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভাবমর্যাদা উন্নত করা, শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে সহযোগিতা করা।
(চ) তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা ছাত্রসংসদের সাথে সংযোগ রক্ষা ও প্রয়োজনীয় সহযোগিতা করা।
(ছ) অ্যালামনাই, শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তার জন্য একটি পৃথক তহবিল গঠন।
(জ) মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।
(ঝ) মসজিদ, পাঠাগার, গবেষণাগার, দাওয়াহ সেন্টার ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা।
(ঞ) বুলেটিন, সাময়িকী ও পুস্তক মুদ্রণ-সহ বিভিন্ন উপকরণ প্রকাশ।
(ট) দাওয়াহ এবং ইসলামী আদর্শের প্রচার ও প্রসারে পদক্ষেপ গ্রহণ।
(ঠ) জনকল্যাণ এবং সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন।
(ড) সমাজের দরিদ্র, অসহায়, ইয়াতিম ও সুবিধাবঞ্চিতদের সাহায্য-সহযোগিতা করা।
(ঢ) শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি গ্রহণ।
(ণ) ইসলামি শিক্ষা, গবেষণা ও মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান।
সদস্য হোন
বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্কে যুক্ত হন এবং সংগঠনের সকল কার্যক্রমে অংশগ্রহণ করুন।