Logo
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন
Logo
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন

আমাদের কার্যক্রম

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন

কর্মপরিকল্পনা

প্রস্তাবিত কার্যক্রম

সামাজিক ও নৈতিক উন্নয়নে আমাদের নানামুখী উদ্যোগসমূহ

অ্যালামনাইদের মধ্যে একতা, সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ব স্থাপন;

তামীরুল মিল্লাত কামিল মাদরাসার ভাবমূর্তি উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে সহযোগিতা;

তামীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্রছাত্রীদের সাথে সংযোগ স্থাপন ও প্রয়োজনীয় সহযোগিতা;

শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তার জন্য একটি পৃথক তহবিল গঠন;

অ্যালামনাইদের জন্য সভা-সমাবেশ, শিক্ষা, গবেষণা ও বিনোদনমূলক বিভিন্ন কর্মসূচি আয়োজন;

দেশ-বিদেশে অ্যালামনাইদের সংগঠন গড়ে তোলা;

সদস্যগণ ও তাদের ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক ও আর্থসামাজিক উন্নয়ন ও কল্যাণ সাধন;

মসজিদ, পাঠাগার, গবেষণাগার, দাওয়াহ সেন্টার ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা;

বুলেটিন, সাময়িকী ও পুস্তক মুদ্রণসহ বিভিন্ন উপকরণ প্রকাশ;

দাওয়াহ ও ইসলামী আদর্শের প্রচার ও প্রসারে পদক্ষেপ গ্রহণ;

অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্যের আলোকে জনকল্যাণ এবং সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন;

সমাজের দরিদ্র, অসহায়, ইয়াতীম ও সুবিধাবঞ্চিতদের সাহায্য-সহযোগিতা;

অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্যের আলোকে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কর্মসূচি গ্রহণ;

ইসলামী শিক্ষা, গবেষণা ও মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান।