Logo
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন
Logo
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন

সংক্ষিপ্ত পরিচিতি

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন

অ্যাডমিন

২৩ জুলাই, ২০২৬

৭ বার দেখা হয়েছে
তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন
আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ দেশের মানুষ ইসলামপ্রিয়। তাদেরকে দ্বীনের আলোয় আলোকিত করা ও জাতি গঠনের মহান উদ্দেশ্যকে সামনে রেখে একদল স্বপ্নচারীর উদ্যোগে ১৯৬৩ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা।

ভূমিকা ও ইতিহাস

আল্লাহ তা'আলা মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী ও রাসূল হিসেবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) গোটা বিশ্ব মানবতার জন্য আগমন করেছেন। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দ্বীন শিক্ষার জন্য মসজিদে আন-নববীর মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা করেন, যার মধ্য দিয়ে শুরু হয়েছিল শ্রেষ্ঠ মানুষ গড়ার পদচারণা। যুগ যুগ ধরে দ্বীন শিক্ষার প্রচার ও প্রসারে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।


بسم الله الرحمن الرحيم

إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد: فقد قال الله تعالى: فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِّيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ


আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ দেশের মানুষ ইসলামপ্রিয়। তাদেরকে দ্বীনের আলোয় আলোকিত করা ও জাতি গঠনের মহান উদ্দেশ্যকে সামনে রেখে একদল স্বপ্নচারীর উদ্যোগে ১৯৬৩ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় তা'মীরুল মিল্লাত কামিল মাদরা। দীর্ঘ ছয় দশকেরও বেশি কালজুড়ে মিল্লাত তৈরি করেছে জাতি গঠনের উপযোগী অসংখ্য আলোকবর্তিকা, যারা দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বময় সত্যের দ্যুতি ছড়িয়ে বেড়াচ্ছে। যাদের অবদান ও ইতিবাচক ভূমিকা নিয়ে আজ পুরো মিল্লাত পরিবার গর্বিত।



অ্যালামনাই অ্যাসোসিয়েশন কেন?

জীবনে সফলতা ও অগ্রগতি অর্জনে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা। এক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশেষ ভূমিকা পালন করে থাকে। দেশ-বিদেশে ছড়িয়ে পড়া মিল্লাত শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে সুদৃঢ় করার প্রত্যয়ে গঠিত হয়েছে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন



অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের পটভূমি

মিল্লাতের অ্যালামনাইদের সংগঠিত করা এবং তাদের মাঝে একতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ দেশে ও প্রবাসে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেছেন। অনেকেই ব্যাচভিত্তিক ফোরাম করে নিজেদের মাঝে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রেখেছিলেন।


  • ১৯৯৬ (প্রাথমিক সূচনা): ৫ ফেব্রুয়ারি ঢাকা জেলা ক্রীড়া মিলনায়তনে দায়িত্বশীল প্রাক্তন ছাত্রদের মধ্য থেকে কিছু ভাই একত্রিত হয়ে অ্যালামনাই গঠনের জন্য প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেন।


  • ২০০৭ (মারসুম সি নিউজ): ছাত্রসংসদের প্রাক্তন ভিপিদের সমন্বয়ে "মারসুম সি নিউজ" নামে অ্যালামনাইদের প্রাতিষ্ঠানিকভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়, যা নিরলস সেতুবন্ধনে কাজ করে।


  • ২০১৯ (আহ্বায়ক কমিটি) ছাত্রসংসদের তৎকালীন দায়িত্বশীলদের আন্তরিক প্রচেষ্টায় প্রাক্তন ভিপি ও দায়িত্বশীল ছাত্র ভাইদের কাঁচপুরে (বা কাঁচাবনে) একত্রিত করা হয়। উপস্থিত ভাইদের পরামর্শে ১১ সদস্যের এক আহ্বায়ক কমিটি গঠিত হয়।


  • পরবর্তী পদক্ষেপ: পরবর্তীতে গঠনতন্ত্র প্রণয়ন সাব-কমিটি, উদ্যোক্তা সার্চ কমিটি এবং অ্যালামনাই কনফারেন্স বাস্তবায়ন কমিটি গঠনের মাধ্যমে পুরো প্রক্রিয়াটিকে সুসংগঠিত রূপ দেওয়া হয়।



আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

মূল লক্ষ্য: ইসলামের মৌলিক নীতিমালার আলোকে সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, নৈতিক ও আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে সার্বিক কল্যাণ সাধন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন।



কার্যক্রম

আমাদের অ্যাসোসিয়েশন নিম্নোক্ত ক্ষেত্রগুলোতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ:

  • ভ্রাতৃত্ব ও ঐক্য: অ্যালামনাইদের মধ্যে একতা, সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ব স্থাপন।
  • সংগঠন বিস্তার: দেশে ও বিদেশে অ্যালামনাইদের সংগঠন গড়ে তোলা।
  • গবেষণা ও শিক্ষা কর্মসূচি: অ্যালামনাইদের জন্য সভা-সমাবেশ, শিক্ষা, গবেষণা ও বিনোদনমূলক বিভিন্ন কর্মসূচি আয়োজন।
  • সদস্যদের কল্যাণ: সদস্যগণ ও তাদের ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক এবং আর্থ-সামাজিক উন্নয়ন ও কল্যাণ সাধনে ব্যবস্থা গ্রহণ।
  • মাদরাসার মানোন্নয়ন: তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভাবমর্যাদা উন্নত করা, শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে সহযোগিতা করা।
  • ছাত্রসংসদের সাথে সংযোগ: তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা ছাত্রসংসদের সাথে সংযোগ রক্ষা ও প্রয়োজনীয় সহযোগিতা করা।
  • সহায়তা তহবিল গঠন: অ্যালামনাই, শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তার জন্য একটি পৃথক তহবিল গঠন।
  • বৃত্তি প্রদান: মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।
  • অবকাঠামো নির্মাণ: মসজিদ, পাঠাগার, গবেষণাগার, দাওয়াহ সেন্টার ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা।
  • প্রকাশনা: বুলেটিন, সাময়িকী ও পুস্তক মুদ্রণ-সহ বিভিন্ন প্রকাশনা প্রকাশ।
  • দাওয়াহ বিস্তার: দাওয়াহ এবং ইসলামী আদর্শের প্রচার ও প্রসারে পদক্ষেপ গ্রহণ।
  • সমাজসেবা: জনকল্যাণ এবং সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন।
  • মানবসেবা: সমাজের দরিদ্র, অসহায়, ইয়াতিম ও সুবিধাবঞ্চিতদের সাহায্য-সহযোগিতা করা।
  • শিক্ষা ও সংস্কৃতি: শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি গ্রহণ।
  • সম্মাননা প্রদান: ইসলামি শিক্ষা, গবেষণা ও মানবকল্যাণে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্মাননা প্রদান।



অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কাঠামো

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি অনুমোদিত গঠনতন্ত্র ও সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে পরিচালিত হবে। এটি দেশ-বিদেশের সকল প্রাক্তন শিক্ষার্থীকে এক ছাতার নিচে যুক্ত করার একটি উন্মুক্ত ও শক্তিশালী প্ল্যাটফর্ম।



উপসংহার

আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় ‘তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ ঐক্য ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ হবে—ইনশাআল্লাহ।


আল্লাহ তাআলা আমাদের এই খিদমতকে কবুল করুন। আমীন।


মন্তব্যসমূহ (০)

অন্যান্য বিভাগ